মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে ভটভটির চাকা ভেঙে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর – গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় শ্যালো মেশিন চালিত ভটভটির চাকা ভেঙে আব্দুস ছালাম মিয়া (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে
সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম চারা বটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। আব্দুস ছালাম মিয়া পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শ্যালোমেশিন চালিত একটি ভটভটি গাড়ি রানীগঞ্জ হাট থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে চারা বটগাছ নামক স্থানে পৌঁছালে হঠাৎ চাকা ভেঙে যায়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে আব্দুস ছালাম মিয়ার মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাৎক্ষণিক তদের পরিচয় জানা যায়নি।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com