বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে সাপের ছোবলে সাপুরিয়ার মুত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে।শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার পুত্র। পেশায় একজন সাপুরিয়া ছিলেন।স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ যাবৎ সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।এ তথ্য নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রধান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে মুত্যু ব্যক্তির পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com