সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রাণিসম্পদ অফিস ঘেরাও করলো রংপুরের খামারীরা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
গো খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদে প্রাণিসম্পদ অফিস ঘেরাওসহ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রংপুরের খামারিরা। বুধবার দুপুরে তারা এই কর্মসূচী পালন করে।
এসময় খামারীরা দুধের দাম বাড়ানো, খামারি পর্যায়ে আগামী বাজেটে গো খাদ্যে ভুর্তুকি প্রদান, প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নি¤œমানের গুড়ো দুধ আমদানি বন্ধ, গো খাদ্যের ভেজাল রোধে কার্যকর ভুমিক্ষা রাখাসহ গো খাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা ও সরকারের পক্ষ থেকে খামারিদের ঘাষ চাষের জন্য জমি বরাদ্দ দেয়াসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এ দাবিগুলো অচিরে না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন খামারিরা।
বিক্ষোভ-ঘেরাও কর্মসূচীতে রংপুর বিভাগীয় ও জেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম আসিফ, সহ-সভাপতি ম্ইুব ইবনে ফেরদৌস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও ওয়েজ করনী বাবু, সুজন পাটোয়ারী প্রমুখ। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে খামারিদের ৬ দফা দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণের আশ^াস দেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. ওয়ালিউর রহমান আকন্দ। এসময় তিনি খামারিদের ৬ দফা দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন। এতে রংপুরের প্রায় ৫ শতাধিক খামারি অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com