সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন , শেরপুর :

ঈদ উল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬৭ গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে থানা পুলিশের সভাকক্ষে উপহার সামগ্রী তুলে দেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ি সার্কেল) রায়হানা ইয়াসমীন। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সাবান। ঝিনাইগাতী থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভ‚ঁইয়া। এসময় থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ি সার্কেল) রায়হানা ইয়াসমীন বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com