মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্র লীগ( জাসদ)এর সদর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা ও কমিটি গঠন

Reading Time: < 1 minute

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্র লীগ( জাসদ)এর সদর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা ও কমিটি গঠন

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

আজ(২০ মার্চ) শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর ছাত্র লীগ( জাসদ) এর কর্মী সভা পৌর ছাত্র লীগের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,জেলা জাসদের সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা (সবুর), জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, সদর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি তসিকুল রেজা খান( তনু)ও সাধারণ সম্পাদক ইয়াসির আসিফ সহ ছাত্র লীগ( জাসদ) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মী সভা শেষে সদর উপজেলা ও পৌর ছাত্র লীগের নতুন কমিটি গঠন করা হয়।
আজগর আলী মানিক কে সভাপতি ও মোঃ মোজাহিদ কে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্র লীগ এবং মুজাহিদুল ইসলাম কে সভাপতি ও মোঃ জিম কে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ছাত্র লীগ( জাসদ) এর এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে আগামী ২৮ শে মার্চ রবিবার জেলা ছাত্র লীগ( জাসদ) এর সম্মেলন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com