মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

চারঘাটে মাঠ জুড়ে দোল খাচ্ছে আমনের বাম্পার ফলন

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাট উপজেলায় এবার আমন ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠ জুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। ধান পাকতে শুরু করেছে। এবছর বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগের প্রতিক‚লতা কাটিয়ে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকসহ শ্রমিকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কৃষি মাঠে সোনালীর সমারোহ। দু’ চোখ যতদুর যাচ্ছে ধানের ক্ষেতই চোখে পড়ছে। অনেক কৃষক মাঠে ধান গাছের পরিচর্যা করছে। কেউ কেউ সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট রয়েছেন। আবার অনেক কৃষক ক্ষেতের পাশে বসে বসে ধানের পাহারা দিচ্ছেন।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেক জানান, এবার জমিতে আমন ধানের ফসল অনেক ভাল হয়েছে। তবে জমি তৈরিতে অনেক পরিশ্রম করেছি, সময়মত বৃষ্টি না হওয়ায় পানির সংকট ছিল। সারের দামও এবার একটু বেশী ছিল। তারপরও আবহাওয়া অনুক‚লে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারের ফলন ভালো হওয়ায় খুব ভালো লাগছে। ধানের দামটা ভাল পেলে আরও খুশি হবো। উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের সম্্রাট আলী বলেন, ‘এবার আমি প্রায় চার বিঘা জমিতে আমন চাষ করেছি। এখনো কাটার উপযোগী হয়নি। তার মধ্যে এক বিঘা জমির ধান পেকে আসছে। ধানের যে পরিস্থিতি দেখছি যদি কোনো ধরনের দুর্যোগ না আসে তা হলে ভালো ফলন হবে বলে আশা করছি।
উপজেলার সলুয়া ইউনিয়নের হুমায়ুন কবীর এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘আমি এবার প্রায় ১২০ শতক জমিতে আমনের চাষ করেছি। বৃষ্টির কারণে রোপা আমন লাগাতে দেরি হওয়ায় চিন্তায় ছিলাম। জমিতে ধানের অবস্থা ভালো। আশা করছি এবারো ভালো ফলন হবে ইনশাআল্লাহ।’ চারঘাট ইউনিয়নের এলাকার কৃষক জিল্লুর রহমান বলেন, ‘ধানচাষে আগের মতো লাভ হয় না। সার ও টিকনাশকসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। এ ছাড়া শ্রমিকের মজুরিও আগের চেয়ে বেশি। ভালো দামে বিক্রি করতে পারলে পোষাবে, না হয় লাভ হবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, সময় মতো বৃষ্টি না হওয়ার পরও আমন আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যদি ঠিক সময়ে পানি পাওয়া যেত তাহলে আরো বেশি জমিতে চাষ করা সম্ভব ছিল। উপজেলাজুড়ে ৫হাজার ২০৫ হেক্টর জমিতে উফশী জাতের, ৫৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করা হয়েছে। তিনি আরো বলেন, এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার ৬০ মেট্রিক টন। জমিতে ধানের অবস্থা এখন খুব ভালো রয়েছে। শেষ পর্যন্ত যদি আবহাওয়া অনুক‚ল থাকে তা হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com