মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reading Time: 2 minutes

মোঃ সাহিদুল ইসলাম/এমদাদুল হক মাসুম, ডোমার নীলফামারী :
নীলফামারী জেলার সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ঢাকা রুটে দিবাকালীন নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ঠা জুন) সকাল ১১টায় রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবুজ পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা ট্রেন পরিচালনা করেন- তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা, দক্ষ লোকবল নিয়োগ করতে হবে। এছাড়া যারা ট্রেনের পাশ দিয়ে কানে ফোন লাগিয়ে চলাফেরা করেন, লাইন পারাপার হন, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। চালু হওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আপনাদের সম্পদ। অতএব এটির যত্ন ও রক্ষণাবেক্ষণ আপনাদেরই করতে হবে। পরে, ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত ২৮৮ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন—রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর। চিলাহাটি প্রান্ত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন—রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে গণভবন থেকে সবুজ পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে চিলাহাটি প্রান্তে থাকা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। ট্রেনটি উদ্বোধন হওয়ায় আশিকুর রহমান রাসেল নামে এক তরুণের সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকাগামী দিবাকালীন ট্রেনের দাবী আজ পূরণ হয়েছে। আমরা চিলাহাটি জনপদের লোকজন অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ট্রেনটিতে উত্তরের স্টেশনগুলোর আসন বৃদ্ধি করলে যাত্রীদের জন্য অনেক ভালো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের চিলাহাটি প্রান্তে উপস্থিত ছিলেন—সাবেক সংস্কৃতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি, সংরক্ষিত নারী সাংসদ রাবেয়া আলিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম প্রমূখ সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকা ও ঢাকা থেকে চিলাহাটি রুটে সপ্তাহের ৬ দিন চলাচল করবে। প্রত্যেক শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ রাখা হবে। ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৬টায় এবং ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে বিকাল ৫টায় ছাড়বে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com