শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জাতিসংঘ শান্তি -রক্ষা মিশন সন্মাননা ও পুরুষ্কার-২০২৩ পাবনার সন্তান হারুন উর রশিদ

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা:
পাবনার সন্তান এম হারুন উর রশিদ। তিনি পাবনা সুজানগর উপজেলা মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামের  মৃত মো: ছাদেক আলি শেখের সন্তান, বাবা মায়ের ৮ সন্তানের মধ্যে হারুন উর রশিদ ছিলেন ৭ম । তিনি ১৯৯০সালে মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে  এস,এস,সি  পাশ করেন, পরে শাহজাদপুর সরকারি কলেজ থেকে সেকেন্ড ডিভিশনে এইস এস,সি পাশ করেন। অনার্স হলেও পারিবারের অসচ্ছলতার কারণে লেখা পড়া করা তার আর সম্ভব হয় নাই। ১৯৯৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯৫ সালে নৌবাহিনীতে ভর্তি হয়েই বেসিক ট্রেনিং এ টেকনিক্যাল শাখায় ফাস্ট হয়ে অলরাউন্ডার নাবিক হিসেবে পুরস্কার পেয়েছেন, নৌবাহিনী যোগ দিয়েই সৈনিকদের সবচেয়ে কঠিন ট্রেনিং ডুবুরি কোস’ করে সেখানেও প্রথম স্থান অধিকার করেন। তিনি ভলিবল ও বাস্কেটবল ভাল প্লেয়ার হিসেবে সু-পরিচিত। তিনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সিনিয়র ইঞ্জিনরুম অফিসার পদে কর্মরত আছেন। চাকরির সুবাদে সুনামের সাথে ইন্ডিয়া, মায়ানমার,মালেশিয়া, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড, লেবানন,দুবাই,  তুরস্কে ভ্রমণ করেছেন, এবং দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি ( সোমবার ২৯ মে )  বঙ্গবন্ধু সন্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত থেকে Nobel Sacrifice For Global Peace” জাতিসংঘ শান্তি রক্ষা মিশন (UN) পুরস্কার গ্রহন করেন। উল্লেখ্য Nobel Sacrifice For Global Peace” জাতিসংঘ শান্তি রক্ষা মিশন (UN) পুরস্কার সেনা বাহিনী থেকে ৭ জন, বাংলাদেশ নৌবাহিনী থেকে ৩ জনকে সন্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, ডেপুটি স্পিকার, শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের রাষ্টদূত সহ সরকারের দ্বায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com