রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

জি আই পণ্যের স্বীকৃতি পেলো শেরপুরের তুলশীমালা

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

জি আই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চুড়ান্ত অনুমোদন পেয়েছে শেরপুরের বাহারি সুগন্ধি চাল তুলশীমালা । সোমবার (২৯ মে) রাতে ডিসি শেরপুর ফেসবুক পেইজে অনুমোদনের একটি কপি পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করা হয়। এরপরই ওই পেইজে অভিনন্দন বার্তা জানিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শতশত লাইক, শেয়ার ও কমেন্ট করে চলেছেন। ডিসি শেরপুর ফেসবুক পেইজে উল্লেখ করা হয়, একটি উদ্যোগের সফল পরিসমাপ্তি ঘটতে চলেছে। আলহামদুলিল্লাহ অবশেষে জেলা প্রশাসন শেরপুরের আবেদনের প্রেক্ষিতে তুলশীমালা ধান জেলার জিআই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চুড়ান্ত অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। এদিন কমেন্ট বক্সে তনিমা আফ্রাদ নামে একজন লেখেন, চাঁদপুরের ইলিশ, রাজশাহীর আম, দিনাজপুরের লিচু যেমন মানুষের মুখে মুখে, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন শেরপুরের তুলশিমালাও দেশের মানুষের মুখে মুখে থাকবে।
জেলা প্রশাসক সাহেলা আক্তারকে উদ্দেশ্য করে জিননাত শাহীদ নামে একজন লেখেন, ‘অভিনন্দন শ্রদ্ধেয় স্যার’। আপনার আন্তরিক চেষ্টা এবং কর্মপরিকল্পনায় তুলশীমালা এখন সারা দেশে পরিচিতি লাভ করবে। এটিকে জি আই পণ্যের অন্তর্ভুক্ত করার যাত্রা এবং সে প্রচেষ্টার কঠিন পথ পাড়ি দিয়ে সাফল্য অর্জন করায় অনেক অনেক অভিনন্দন। শেরপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। তুলশীমালার জেলা বলে সবাই শেরপুরকে একনামে চিনবে। শাহ কামাল উদ্দীন নামে অন্য একজন লেখেন, ‘আপনার চেষ্টা সফল হয়েছে। আপনার চেষ্টাতে কোনো খাদ ছিল না। শেরপুরবাসী আপনাকে চিরকাল মনে রাখবে। অভিনন্দন।’ জেলা কৃষি সস্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুকল্প দাস বলেন, জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তুলশীমালা ধান জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এবার এক কেজির প্যাকেট হিসাবে ১১ হাজার কেজি তুলশীমালা চাল বাজারজাত করা হয়েছে। প্যাকেটে বাংলা এবং ইংরেজিতে চালের গুণাগুণ উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই চাল বিদেশে রফতানির লক্ষ্য নিয়ে কৃষি বিভাগ কাজ করছে। তিনি আরো বলেন, জেলার পাঁচ উপজেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে তুলশীমালা ধানের আবাদ করা হয়। যা থেকে ১০ হাজার মেট্রিকটন চাল পাওয়া গেছে। আর এই ধান উৎপাদনের সাথে প্রায় ৪০ হাজার কৃষক জড়িত ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com