বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

জীবনের আলো জ্বালায় কয়রা ব্লাড ব্যাংক

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, কয়রা, খুলনা:
খুলনা জেলার দক্ষিণাঞ্চলে ‘কয়রা উপজেলার মাটিতে রক্তের অভাবে যেন একটি মানুষও মৃত্যুবরণ না করে’ শ্লোগানে নব জীবনের আলো জ্বালাচ্ছে কয়রা ব্লাড ব্যাংক। মুমূর্ষু রোগীদের রক্তদান ও খাদ্য সহায়তা দিতে তাদের রয়েছে নিজস্ব কার্যালয় এবং ডিজিটাল ব্লাড ব্যাংক।
লোনা পানির প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কয়রায় দীর্ঘ ৪ বছর সেবা দিচ্ছে একঝাঁক তরুণ-তরুণী। যারা সকাল থেকে গভীর রাতেও রক্ত সংগ্রহ ও সরবরাহে নিবেদিত। এছাড়াও পথশিশু, হতদরিদ্র ও মানসিক বিকারগস্তদের মাঝে পোশাক ও খাদ্য সহায়তা চলমান রয়েছে।
কয়রা ব্লাড ব্যাংকের তথ্য মতে, তারা ৩ হাজার রোগীকে ৪ হাজার ব্যাগ রক্তদান করছেন এবং ৭’শ পথশিশু ও মানসিক বিকারগস্তদের পোশাক ও খাদ্য দিয়েছেন। উপজেলা সদর নিজস্ব কার্যালয় থেকে তাদের এসব কার্যক্রম পরিচালিত হয়।  কয়রা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সোহাগ বাবু বলেন, জরুরী মূহুর্তে এক ব্যাগ রক্তই পারে একজন রোগীর জীবন বাঁচাতে। মুমূর্ষু ও হতদরিদ্র রোগীদের রক্ত ও খাদ্য চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, কর্মস্থলে যোগদানের পর থেকে সংগঠনটিকে বিধি মোতাবেক সহায়তা করেছি। মানুষের কল্যাণে তরুণ-তরুণীদের এমন উৎসর্গ নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com