মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জীবিকার তাগিদে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন ৭ জন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে মৃত আট বাংলাদেশির মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। বুধবার (৯ আগস্ট) দুপুরে ২৭ দিন পর মরদেহগুলো এসে রাজশাহীতে পৌঁছেছে।এর আগে গত ১৪ জুলাই দাম্মামে অগ্নিকান্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনার পরে তাদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে রাখা ছিল।
রাজশাহী অঞ্চলের মৃত ৭ জন হলেন- বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন, একই এলাকার জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে মোঃ আরিফ, বাগমারার বড় মাধাইমুরির আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার, নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩), নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩)।এদিকে দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর বাগমারা, নাটোর ও নওগাঁর গ্রামের বাড়িতে লাশবাহী গাড়িতে মরদেহগুলো পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তাদের মরদেহ দেশে আসার খবরে পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।দুপুর ২টা ২০ মিনিটে বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রুবেলের স্বজনেরা জানান, তারা দীর্ঘ ২৭ দিন পরে মরদেহগুলো বুঝে পেয়েছে। এতদিন তারা মরদেহের অপেক্ষায় ছিলেন। দেরিতে হলেও মরদেহ বুঝে পেয়ে সন্তুষ্ট তারা।এ বিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, সৌদি আরবের অগ্নিকান্ডের মৃতদের মধ্যে চারজন বাগমারার। কিছুক্ষণ আগে তাদের মরদেহ এলাকায় নিয়ে আসা হয়। সবার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।প্রসঙ্গত, শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে আটজন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। মৃত আরেকজন হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের ইউনুস ঢালী ছেলে জুবায়ের ঢালী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com