বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে মালবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com