শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জুড়ীতে হাতির আক্রমণে প্রাণ গেল এক মাহুতের

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা (৪৫)। তার বাড়ী জয়পুরহাট জেলার কালাই থানার মৃত ইয়াকুব আলীর ছেলে,জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে ছিল। সোমবার দুপুরে মাহুত গোলাম মোস্তফাসহ আরো কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়। এসময় হাতিটির মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে তাকে চেপে ধরে। পরে হাতিটির আক্রমনে তিনি ঘটনাস্থলে মারা যান।হাতির সাথে থাকা আরেক মাহুত ফজলু মিয়া ও চিনু মিয়া বলেন, আমরা পাঁচ ছয় জন মাহুত হাতিটিকে আনতে যাই। এই সময় মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন সাগরনাল পাহাড়ে হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।জুড়ী থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবীর বলেন, হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com