রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ঝিনাইগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সিএনজি চালক গ্রেফতার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে আরাফাত ফয়সাল (২৪) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মানিককুড়া গ্রাম থেকে আরাফাত ফয়সালকে গ্রেফতার করে। ফয়সাল ঝিনাইগাতী বাজারের আব্দুল সামাদের ছেলে।এ ঘটনায় ঝিনাইগাতী থানায় আরাফাত ফয়সালকে প্রধান আসামী করে দুইজনের বিরুদ্ধে ধর্ষিতা শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানা যায়, ভিকটিম মানিককুড়া গ্রামের এক দিন মজুরের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বিকালে ভিকটিমের পাশের বাড়ির মৃত ফজল হকের ছেলে মোশারফ (৩০) এর বাড়িতে খেলছিল শিশুটি। এ সময় মোশারফের সহযোগিতায় আরাফাত ফয়সাল তাকে ফুসলিয়ে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার করলে তার কাপড় খুলে মুখ চেপে ধরে। একসময় শিশুটির চিৎকারে ধর্ষক তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। এ সময় তার অবস্থার অবনতি দেখে ওই শিশুর মা মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ফাকরাবাদ গ্রামের এক নার্সের বাড়িতে নিয়ে সেলাই করে। এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মোশারফের নেতৃত্বে কিছু লোক ভিকটিমের পরিবারকে হুমকি দিয়ে তাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। যে কারণে বিষয়টি তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি স্থানীয় গনমাধ্যম কর্মীরা জানার পর ২২ আগষ্ট রাতে ৯৯৯ নাম্বারে ফোন করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফয়সালকে
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া বলেন, এ ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযান শুরু করে। ইতিসধ্যেধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সালকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com