শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ঝিনাইগাতীতে ২শ ৯৮ ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর  :

২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। রোববার (১২ মার্চ) ভোরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালকসহ আরোহীরা পালিয়ে যায় ।  পুলিশ সূত্রে জানায় , ভোরে ঝিনাইগাতী বাজার থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় পুলিশ সদস্যদের। এ সময় বাজারে এসআই মাসুদ রানা ও এএসআই আতিক প্রাইভেটকারকে সিগন্যাল দিলে দ্রæতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে প্রাইভেটকারটি। পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করতে ধাওয়া করলে তিনানী বাজার হয়ে কদমতলী বাজারে গিয়ে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে চালকসহ আরোহীরা পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের পেছনের অংশে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com