মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঝিনাইদহে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।সোমবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের নাম নাজমা খাতুন (৪০)। তিনি ওই গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে ও পার্শবর্তী চর ত্রিবেনী গ্রমের রইস উদ্দিনের স্ত্রী। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন।নিহত নাজমার ভাবী শাহানাজ খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।নিহত নাজমা খাতুনের ছোট ছেলে তাওজিদ হোসেন (৭) বলেন, রাতে তার মা ও বাবা ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে তার বাবা বটি দিয়ে মাকে কোপ দেয়। তারপর মা মারা যায়। তার বাবা পালিয়ে গেছে।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com