বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৫ জন

Reading Time: < 1 minute

আঃ হামিদ,মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিমান্তবর্তী ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাঘিল নামক স্থানে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুই স্কুল ছাত্রী সহ ৪জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে মধুপুর ধনবাড়ির সিমান্তবর্তী এলাকা বাঘিল নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রী সহ ২জন অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর দিক থেকে আসা অটোরিকশার সাথে ধনবাড়ি দিক থেকে আসা বাসটি বাঘিল নামক স্থানে এসে পৌঁছালে পরপর দুইটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই অটোরিকশা চালক ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন এবং ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী মারাত্মক ভাবে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৭ম শ্রেণির ছাত্রী রৌশনী (১৪)কে মৃত ঘোষণা করেন এবং অপর ৩ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির জুথী নামের আরেক জন স্কুল ছাত্রীর মৃতু হয়। তারা একই বাড়ির ৪জন শিক্ষার্থী অটোরিকশা যোগে ভাইঘাট স্কুলে পরিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। বেপরোয়া বাস চালকের জন্য এই মার্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com