বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

টাঙ্গাইলের মধুপুরে কোচ বর্মন শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল  :
টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৃ- তাত্বিক জনগোষ্ঠীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রসেণজিৎ কোচ বর্মনের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার মিলন মোহনা গারো বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো স্টুডেন্ট ফেডারেশন, কোচ আদিবাসী ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠন ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোচ আদিবাসী সংগঠন মধুপুর শাখার সভাপতি গৌরাঙ্গ বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেক,ঘাটাইল শাখার সভাপতি স্বপন বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি অমল বর্মন, মহিষ মারা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেলহাসান ও হামলায় আহত কোচ কিশোরের মা সমেলা রানী প্রমুখ। প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার কোচ, গারো সংগঠনের নারী পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গারোবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য গত ৩০ আগষ্ট কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে প্রাসেনজিৎ বর্মন নামের এক শিক্ষার্থী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা জামিন নিয়ে এসে পুনরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে আদীবাসি নেতৃবৃন্দ যৌথভাবে মানববন্ধন করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com