শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

টাঙ্গাইলের মধুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ি আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সহিদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারী)বিকেলে মধুপুর সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্মরণসভা ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটি। উক্ত স্বরণ সভায় দল,মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আব্দুল লতিফ পান্না, হুমায়ন কবীর তালুকদার, জয়নাল আবেদীন বাবলু, মেহেদী হাসান মিন্জু, আব্দুল মোতালেব, নান্নু তালুকদার সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দলমত ধর্মবর্ণ নির্বিশেযে প্রায় কয়েক হাজার মানুষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এ-সময় মরহুম সরকার সহিদের সহধর্মিণী ও তার একমাত্র ছেলে আদিত্য মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। আওয়ামীলীগের সাবেক পররাষ্ট্র প্রতি মন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার বলেন- সরকার সহিদ ছিলো আমার নিজের ছোট ভাইয়ের মতো। সে আমাকে বলতো আমি নিজের জন্য রাজনীতি করিনা, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমি তাদের জন্য রাজনীতি করি। সরকার সহিদ মধুপুরের একটি উজ্জ্বল নক্ষত্র ছিল। উল্লেখ্য শহিদুল ইসলাম সহিদ গত ১৩ জানুয়ারী শুক্রবার সকালে স্টোক জনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সেদিন মধুপুরে লাখো জনতার ঢল নেমে আসে। মরহুম সরকার শহীদের স্মরণসভা ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সরকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com