শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল :
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দিনব্যাপী মধুপুর পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন,পৌর বিএনপির স্বেস্ছাসেবক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,পৌর যুবদলের সদস্য সচিব মো.শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন ঘোষ, পৌর যুবদল নেতা আরিফিন রহমান সোহাগ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সুরুজমিঞা, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ,৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস ছালাম,সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল কাজী সহ মধুপুর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। তারা আরও বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com