মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু ক্লাব ভাংচুর লুটপাট থানায় অভিযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কাকরাইদ বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ ক্লাব ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শনিবার(১৯আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে ২০/৩০ জনের একটি দুষ্কৃতকারী সংঘবদ্ধ দল ক্লাবের তালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও এলইডি টিভি, ৩টি সিলিং ফ্যান, ব্যাটারীসহ সোলার প্যানেল এবং ড্রয়ার ভেঙে সমিতির উত্তলনকৃত নগদ এক লক্ষ দুই হাজার পঁচিশ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক কবীর হোসেন।তিনি অভিযোগে জানান, ১নং বিবাদী হাসান ইমাম মিন্টুর হুকুমে সুজন ড্রাইভার,নাছির উদ্দিন, শ্যামল মানখিন,মালেক ড্রাইভার,শাকেরআহমেদ,আশরাফুল,মজিবর,সেলিম, জলিল সহ ২০/৩০ জনের সংঘবদ্ধ দল ক্লাবে ঢুকে আসবাবপত্র এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙে তছনছ করে বস্তায় করে নিয়ে যায়।ক্লাবের সভাপতি মিন্টু মিয়া জানান, সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী রামদা দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কুপিয়ে খন্ড খন্ড করে বস্তায় ভরে এবং ক্লাবের সাইনবোর্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ভাংচুর করে।রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রশাসনের কাছে দোষীদের শাস্তি দাবি করে বলেন, যারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা কোনো দিন দলের ভালো চায়না, তারা দলের শত্রু,দেশের শত্রু তারা মাননীয় প্রধানমন্ত্রীর শত্রু। পরবর্তীতে মধুপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মধুপুর থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com