বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে

Reading Time: < 1 minute

আঃ হামিদ,টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের বি,কে উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বিনা মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কুড়ালিয়া স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় রবিবার মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বি,কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।উক্ত চক্ষু শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ালিয়া বি,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনিজ্জামান শহীদ, স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাপ্পী সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনা মূল্যে সানী অপারেশনের জন্য রোগীকে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও বিনা মূল্যে রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয় । চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন স্পোর্টিং ক্লাবের সদস্যগন। চিকিৎসা ব্যস্থাপনায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর। সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত এ চক্ষু শিবিরের কার্যক্রম চলমান থাকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com