শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত হচ্ছে পুলিশের চেকপোস্ট

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :

মহাসড়কে ডাকাতি রোধ ও যাত্রিদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রক্তিপাড়া-নরকোনার মধ্যবর্তী স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিনবিপিএম। জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী থেকে মধুপুর পৌরশহরের নরকোনা পর্যন্ত ফাঁকা জায়াগাগুলোতে মাঝে মধ্যেই ডাকাতি সংঘটিত হয়ে থাকে। ওই ডাকাতি রোধ করার জন্য চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেয় জেলা পুলিশ। শনিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজনছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com