রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

টাঙ্গাইলের মধুপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের ফাজিলপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাসিল কাগচিতলা টেকিপাড়া দলকে হারিয়ে ফাজিলপুর দুর্গাপুর বালিয়াচড়া মির্জাপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্ণেল আসাদুল ইসলাম আজাদ। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রায়হান মিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com