সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

টাঙ্গাইলে টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের নাগবাড়ী এলাকার মো: সুরুজ আলীর ছেলে শাহীনের স্রী আরিফা(১৯) তার স্বামীর বাড়ী হতে নগদ দুই লক্ষ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের আরফান আলীর মেয়ে আরিফা (১৯) এর সহিত নাগবাড়ী গ্রামের সুরুজ আলীর ছেলে শাহীন (২৫) এর সহিত প্রায় ৮ মাস পূর্বে বিবাহ হয়। বিবাহের পর হতেই শাহীনের স্রী আরিফা ঘর সংসার করিবেনা বলে পারিবারিক ভাবে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে আসছিল এরই জের ধরে শনিবার(৩ জুন) রাত ৮ টার দিকে বাড়ীর সবার অগোচরে শাহীনের স্রী আরিফা তার শশুড়ের ঘরের সুকেসের ড্রয়ারে থাকা নগদ দুই লক্ষ টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ সুত্রে জানা যায়। শাহীন তার শশুড়বাড়ী দড়িহাসিল গ্রামে খোজ নিলে সেখানে যায়নি বলে তারা জানান। এ ব্যাপারে শাহীনের পিতা সুরুজ আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্ত ভোগী শাহীন ও তার পিতা সুরুজ আলী জানান এর পুর্বে একবার সে পালিয়ে তার বাপের বাড়ীতে যায়। সেখানে আড়াইমাস অবস্হান করার পর দুর্গাপুর গ্রামের হানিফ মাতাব্বর এর সহযোগিতায় স্রী আরিফা তার স্বামীর বাড়ীতে আসে। আসার পর কয়েক দিন ভালই ছিল। আবার সে পুর্বের মত আচরণ শুরু করে হঠাৎ করেই সে গত শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে সে উল্লেখিত টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে বাড়ী হতে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com