বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার ৬ দিন পর মৃত্যু

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় ছয়দিন পর আজ মারা গেছেন।আজ মঙ্গলবার (৮ আগস্ট) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তিনি মারা গেছেন।স্থানীয়দের তথ্যসূত্রে জানাযায়, গত (২ আগষ্ট) বুধবার সকালে উপজেলার বাড়হা এলাকায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। ট্রেনের ধাক্কায় তার মাথায় ও পায়ে জখম হয়। আহত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে বৃদ্ধার কোন পরিচয় জানা যায়নি।পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান, গত বুধবার সকালে বাড়হা এলাকায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় পথচারী ওই নারী আহত হয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে পূর্বধল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত হওয়ার ৬ দিনের মধ্যে তার পরিচিত কেউ যোগাযোগ করেননি।পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ধ্রুব সাহা জানান, গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে স্থানীয়রা অজ্ঞাত পরিচয় ওই নারীকে মাথায় ও পায়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে যান। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনসহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। এরই মধ্যে তিনি মারা গেছেন।শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন অর-রশিদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লাশের নাম পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহত বৃদ্ধার পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com