শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরের পৌর পৌরশহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে মধুপুর হাটে ও বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। মধুপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর নেতৃত্বে উপজেলা, পৌর যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন । লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তারা বলেন জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান। তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com