মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

ডোমার পৌরসভায় সি সি রাস্তার কাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমার পৌরসভায় ২০২২-২৩ ইং অর্থবছরে এডিপি বরাদ্দের ৪ নং ওয়ার্ডে এল এস ডি গোডাউন থেকে নীলফামারী সড়ক পর্যন্ত ২৯০ মিটার সি সি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২শে আগস্ট) সকাল ১১ ঘটিকায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার এই কাজের শুভ উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, ডোমার পৌর আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান রবি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু প্রমূখ।ডোমার পৌরসভায় এডিপি বরাদ্দের ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটির ঠিকাদার প্রতিষ্ঠান দুইটি। প্রথম অংশের অর্ধেক কাজ করছে রিহান কনস্ট্রাকশন ও দ্বিতীয় অংশের কাজ করছে ফজলু রহমান কনস্ট্রাকশন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com