শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

তারাগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের তারাগঞ্জে খেলতে বেড়িয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (৯) ফরিদ উদ্দিনের ছেলে ও সিয়াম হোসেন (৮) সাদ্দাম হোসেনের ছেলে। তাঁরা সর্ম্পকে চাচা তো ভাই। সোমবার দুপুরে তাদের মরদেহ হাতিবান্ধা কবরস্থানে দাফন করা হয়।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নরে উজিয়াল শান্তিপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের প্রথম সন্তান রাকিব হোসেন ও তাঁর ভাই সাদ্দাম হোসেনের প্রথম সন্তান সিয়াম হোসেন এক বছরে ছোট বড়। রোববার বিকেল ৩টায় খাওয়া শেষে দুজনই খেলার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি।বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁদের খোঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির ১০০ গজ দূরের সন্ধ্যা ৭টার দিকে লিটন প্রামানিকের পুকুরে রাকিব ও সিয়ামর ভাসতে দেখতে পায়। এরপর এলাকা বাসি পুকুর থেকে রাতেই লাশ উদ্ধার করে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি অস্বাভবিক মৃত্যুর মামলা হয়েছে।পুলিশ ধারণা করছে, খেলতে গিয়ে পা পিছলে ওই দুই শিশু পুকুরে পড়ে যায়। সাতার না জানায় তাঁরা পুকুরের পানিতে ডুবে মারা যা।সোমবার উজিয়াল শান্তিপাড়া গ্রামের গিয়ে দেখা যায়, থমথমে পরিবশে। শান্তিপাড়ার শান্তি যেন উড়ে গেছে কোথাও। রাকিব হোসেন ও সিয়াম হোসেনের বাড়ি কান্নার আওয়াজে ভারি হয়ে উঠেছে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।রাকিবের বাবা ফরিদ উদ্দিন বিলাপ করতে করতে বলেন, মোর বুকের মানিক ওয়। মোক কায় কয়ইবে আব্বা হাট থাকি মজা কিনি আনেন। মোর কলিজাটা ফাটি চৌচির হয়া গেইছে। বাবা রাকিব মোক ছাড়ি তুই কেন চলে গিলু।সিয়ামের বাবা সাদ্দাম হোসেন জানান, তিনি চলতি সপ্তাহে কাজে ঢাকা যান। সন্তান পানিতে ডুবে যাওয়ার খবরে আজ সকালে বাড়িতে আসেন। কল্পনাও করতে পারছেন না মৃত সন্তানের লাশ দেখতে হবে।হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। কোমলমতি শিশু দুটিকে হারিয়ে পরিবার দুটি নিঃস্ব, তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই। বর্ষা মৌসুম সবাইকে সচেতন হতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাড়িয়ারকুঠির উজিয়াল শান্তিপাড়া গ্রামের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com