শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কর্মী সম্মেলন শেষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পাবনা জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ শকিব উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শেখ শফি, সাংগঠনিক সম্পাদক আলামিন শামীম; পাবনা পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। এসময় তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন শেষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পাবনা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ শকিব উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com