বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার রামেক হাসপাতালে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকেট কাউন্টার খোলা হয়েছে। রোববার (২২ জানুয়ারী) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এই টিকেট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেণী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সরকারি কোনো হাসপাতালে এটিই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক টিকেট কাউন্টার। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই জনগোষ্ঠীর মানুষের ভোগান্তি কমবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা জানান, আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ফলে অনেক সময় চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে ফিরে যেতে হতো। পৃথক কাউন্টার চালু হওয়ায় এখন থেকে সহজেই নির্ধারিত কাউন্টার থেকে টিকেট কেটে চিকিৎসকদের দেখাতে পারবেন। এসময় হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ, দিনোর আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com