মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ত্রিশাল নজরুল কলেজ গেইট এলাকায় সড়ক দখলে জনদুর্ভোগ চরমে

ত্রিশাল নজরুল কলেজ গেইট এলাকায় সড়ক দখলে জনদুর্ভোগ চরমে

Reading Time: < 1 minute

মেহেদি রিয়ন,ত্রিশাল ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডের নজরুল কলেজ গেইট এলাকায় সড়ক দখল করে বসেছে ফল ও সবজি বিক্রেতারা। প্রতিদিন এই এলাকা জুড়ে অবৈধভাবে বাজার গড়ে ওঠায় সড়কের বেশিরভাগ অংশ দখল হয়ে গেছে, যা সাধারণ মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করছে। বাকি অংশে রিকশা, সিএনজি, এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত অবস্থান দূরপাল্লার যানবাহন চলাচলে বাধা তৈরি করছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি অসুস্থ মানুষদেরও ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নজরুল কলেজ গেইট থেকে থানা বা উপজেলা পরিষদের দিকে যাওয়ার পথে থানা সামনের সড়কের দুই পাশেও ফুটপাত ব্যবসায়ী এবং ফুলবাড়িয়ার সিএনজি স্টেশনের দখল রয়েছে। এতে করে সড়কে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে সড়ক দখলদারিত্বের এই সমস্যা দিন দিন বাড়ছে। তাদের দাবি, দ্রুত এই পরিস্থিতির সমাধান না হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে। জনস্বার্থে এই সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com