শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

দশ বছর থেকে নেই এক্সরে সেবা টাকা ছাড়া মিলছেনা জরুরী বিভাগের চিকিৎসা

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, চর রাজিবপুর কুড়িগ্রাম :

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বছর থেকে এক্সরে  সুবিধা থেকে বঞ্চিত অসংখ্য রোগী। লাদেশ পরিসংখ্যান ব্যুরোর  প্রাথমিক প্রতিবেদনে দেয়া তথ্যানুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা চর রাজিবপুরে দরিদ্রের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। দেশের সব থেকে দরিদ্র উপজেলায় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া কথা থাকলেও রোগীদের অভিযোগ জরুরি বিভাগে সরকারি সুবিধা পাননা তারা। শুধু তাই নয় সেলাই করার জন্য সুচ সুতা,গজ, পভিসেভ থেকে শুরু করে সবকিছুই হাসপাতালের বাহির দোকান থেকে কিনতে হয়। অত্র উপজেলার নিম্ন আয়ের মানুষগুলো হাসপাতালে সেবা না পেয়ে বিপাকে পরে যায়। অনেকে কাছে টাকা না থাকলেও বাকিতে কিনে জরুরি বিভাগের চিকিৎসা সেবা গ্রহণ করে, অনেকেই চিকিৎসা বিহীন বাড়ি ফিরে যায় ভুক্তভোগী রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর বলেন,আমি আমার ভাগিনা কে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসার যাবতীয় মালামালবাহির থেকে কিনতে হয়েছে আরেক ভুক্তভোগী মোঃ নাজমুল ইসলাম বলেন, আমি বাবার চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম নামেমাত্র সরকারি হাসপাতাল কিন্তু সবকিছু হাসপাতালের বাহির থেকে কিনতে হয়েছে এ বিষয়ে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান বলেন, আমি ২০২০ সালে আসার আগে থেকেই এক্সরে মেশিন বন্ধ। এক্সরে মেশিনের টেকনিশিয়ান নেই, আমারা সরকারের কাছে চাহিদার তালিকা বার বার পাঠিয়েছি। জরুরি বিভাগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, সমস্ত চিকিৎসার সামগ্রী আমাদের হাসপাতালে আছে কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত যারা আছেন তারা এ সমস্যা সৃষ্টি করতেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com