মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা

২০২৫ সালে সুজানগর থানা  পুলিশ আব্দুল ওহাবকে ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলা করে ওহাবকে ছাড়িয়ে নিয়ে যায় । এর ৩দিন পর পাবনা থেকে অতিরিক্ত পুলিশ সুজানগরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবকে গ্রেফতার করে।   

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাত, সুজানগর পাবনা:
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ওসি ও এক কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬জুলাই) ভোরে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ।
আহত সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের সুত্রে জানা যায়, বুধবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ উপলক্ষে মথুরাপুর এলাকায় মানুষের সমাগম ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। হামলার সময় আব্দুল ওহাব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও পুলিশ জানান।
তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না। ফলে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।
আব্দুল ওহাবের ভাষ্য, রাতে খেলা দেখার পর স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা এগিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানতে পেরেছেন।
পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ২০২৫ সালে সুজানগর থানা  পুলিশ আব্দুল ওহাবকে ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলা করে ওহাবকে ছাড়িয়ে নিয়ে যায় । এর ৩দিন পর পাবনা থেকে অতিরিক্ত পুলিশ সুজানগরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com