বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আরিফুল ইসলাম শিমুল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিজ পরিবারের লোকজন।
বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম শিমুল ওই এলাকার মোঃ লোকমান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে শিমুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই পরশের স্ত্রী খোলা জানালা দিয়ে দেখতে পান, শিমুল সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ শেষে শিমুলের মরদেহ দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com