বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার,  ভাঙ্গুড়া পাবনা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৩ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং কারিগরি সহায়তা প্রদান করেছে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস অ্যানালিস্ট মারুফ খান আকাশ। তিনি কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্বাচন, গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ, তথ্য সংগ্রহ ও যাচাইকরণ,সামাজিক, অর্থনৈতিক গুরুত্ব, সড়কের ধরন এবং যানবাহন চলাচলের পরিমাণ (AADT/CVD) বিবেচনায় নিয়ে কীভাবে সড়কের চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হয়, সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
এ সময় অংশগ্রহণকারীদের জানানো হয়, একটি সড়কের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে জনসংখ্যা, গ্রোথ সেন্টার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক কার্যালয়, শিল্প প্রতিষ্ঠান, সড়কের পাকা বা কাঁচা অবস্থা এবং যানবাহন চলাচলের ঘনত্বসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় সড়কগুলোর বর্তমান অবস্থা, সংযোগ ব্যবস্থা এবং উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক (CRN) প্রণয়নের মাধ্যমে ভাঙ্গুড়া উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com