বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দামোদর নদের তীরে ভাঙ্গন শুরু হয়েছে বিপদের সম্মুখীন লক্ষ লক্ষ মানুষ।

Reading Time: < 1 minute

ভারতের কলকাতা শহর থেকে সংবাদ কর্মী মনোয়ার ইমাম ::-

সতর্ক প্রশাসন বর্ষায় এবার পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্তমান জেলার বিভিন্ন স্থানে দামোদর নদের লাগোয়া যায়গায় ভাঙন শুরু হয়েছে, সেই সঙ্গে দামোদর নদের লাগোয়া জাতীয় সড়কের অবস্হা বেহাল। কোথাও কোথাও রাস্তার পাড় ঘেঁষে ভাঙন দেখা দিয়েছে, কোথাও কোথাও রাস্তার উপর বড় বড় গত্তো হয়ে জল জমে আছে। যেন রাস্তার উপর সারিবদ্ধ মানবের সমাধি রয়েছে। এমন অবস্থায় এই রাস্তার উপর ভিত্তি করে কোটি কোটি টাকার আন্তদেশীয় ও আন্তর্জাতিক ব্যাবস্থা বানিজ্য হয়। কারণ এই রাস্তার উপর ভিত্তি করে বিহার ও ঝাড়খণ্ড ও নেপাল এবং ভুটান এবং বাংলাদেশ সঙ্গে ব্যাবসা বানিজ্য হয় ভারতের। দামোদর নদের লাগোয়া জাতীয় সড়কের পাশে চাপুরি, রায়না, ধরে জামশেদপুর এবং টাটা এবং বানপুর সহ পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে যাওয়ার রাস্তার উপর খালা খন্দ চোখে পড়ার মতো পূর্ব বর্ধমান জেলার দামোদর নদের লাগোয়া জাতীয় সড়কের ওপর। এই রাস্তার উপর দিয়ে বড় বড় কন্টেইনার পরিবহন ও আটরো চাকার বড় বড় মালবাহী গাড়ি চলাচল করে। এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। যদি কোন কারণে ভেঙে যায় দামোদর নদের লাগোয়া রাস্তা তাহলে অনেকটা থমকে যাবে ভারতের অর্থনৈতিক অবস্থা। সেই সঙ্গে ব্যাবসা বানিজ্য হারাবে আন্তর্জাতিক ভাবে। মনে রাখতে হবে এই দামোদর নদের বাধ আবার পুরো খুলে দেওয়া হলে ডুবে যাবে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায়। সেই প্রভাব পড়বে পশ্চিম বাংলার ফারাক্কা ব্যারেজ উপর যাহা খুলে দিলে এই বর্ষায় তার প্রভাব ফেলবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ উপর। ভেসে যাবে বাংলাদেশ বহু জেলা। তাই সবদিক বিচার করে দামোদর নদের লাগোয়া জাতীয় সড়কের ওপর নজর রাখছে প্রশাসন ও দামোদর ভ্যালি কর্পোরেশন এর কর্মকর্তারা। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে স্হানীয় বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com