শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

দেলদুয়ারে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত প্রেমিক আটক

Reading Time: < 1 minute

মো. রাশেদ সরকার, দেলদুয়ার, টাঙ্গাইল:
টাঙ্গাইলের দেলদুয়ারে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার পাথরাইল ইউনিয়নের চন্ডী গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় সোমবার রাত পৌনে ৯টায় দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভিকটিমের মা। ধর্ষনের শিকার ওই কিশোরী বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের দশম শ্রেণীর ছাত্রী।
মামলার বাদী ভিকটিমের মা বলেন, এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের মো. শাকিল মিয়ার ছেলে মো. ইমন মিয়া ৭/৮ মাস আগে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার আমার মেয়ে খালার বাড়ী যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। সিলিমপুর সিএনজি স্টেশনে পৌছলে সেখানে ইমন তাকে বিয়ের প্রলোভন দিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়। সারা দিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে রাতে আমার বোনের বাড়ী চন্ডী এসে ইমন বলে আমরা বিয়ে করেছি। মিথ্যা প্রলোভনে সেখানে রাত্রি যাপন করে ইমন একাধিকবার আমার মেয়েকে ধর্ষন করে। খবর পেয়ে সকালে সোমবার সকালে সেখানে গিয়ে জানতে পারি তাদের বিয়ে হয়নি। এ ঘটনা জানাজানি হলে পুলিশ আমার মেয়ে সহ ইমনকে আটক করে থানায় নিয়ে যায়।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের উভয়কে আটক করা হয়েছে। ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মেয়ে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com