বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে: রাষ্ট্রপতি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, সরকার সবসময় আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাাধীনতা নির্ভর করে আইনজীবি ও বিচারকদের সমন্বয় সাধনের উপর।
আজ বুধবার (১৭ মে) বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।
রাষ্ট্রপতি বলেন, আইনজীবি ও বিচারকদের মধ্যে সুসম্পর্ক থাকলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়। এখনও গর্ব করে বলা যায় আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতিমুক্ত। বিচারকরা দুর্নীতিমুক্ত থাকলেই সমাজের সকল স্তরে দুর্নীতিকে এড়িয়ে যাওয়া সম্ভব। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে, সেখানে আইনের শাসনেই মাধ্যমে নিশ্চিত করা যায় দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সরকারের সুশাসন নিশ্চিত করার পথে আইনজীবিরা তাদের উপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সুচারুরুপে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি ।
এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু আদালত চত্বরে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সাথে তিনি পরিচিত হন। পরে রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শণ করেন তিনি।
১৮মে সকাল সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com