মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু আক্রান্ত ১১৪৪

Reading Time: 2 minutes

বার্তা বিভাগ দৈনিকসারাবাংলা২৪.কম:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩৭ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ২৩০ জন। মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১০ জন ও ১৪ জন নারী।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ সাত হাজার ৭৮৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৮৬৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১১ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, খুলনা বিভাগে তিনজন,সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন, বেসরকারি হাসপাতালে পাঁচ জন মারা যান। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাত জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শনাক্ত এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৬০ জন। এ পর্যন্ত আইসোলেশনে ছিলেন তিন লাখ ৭৮ হাজার ৮৭০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৪৪৬ জন। আইসোলেশনে ভর্তি আছেন ৪৩ হাজার ৪২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com