বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝিনাইগাতী ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

গারো উপজাতি এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী থানায় উপস্থিত হয়ে ওই কলেজ ছাত্রী ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেলে বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেফতার করে। উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকার ওই গারো উপজাতি ছাত্রীর বাড়ীতে গত শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে ওই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। জানা যায়, ঈদের দিন শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান শাওন ওই কলেজ ছাত্রীর বাড়িতে যান। এসময় ওই ছাত্রী বাড়ির উঠানে বসে ফেসবুক চালাচ্ছিল। ছাত্রলীগ নেতা শাওন ঘর থেকে বের হয়ে উঠানে এসে কলেজ ছাত্রীকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে ছাত্রীর ডাকচিৎকারে তার বাবা মা ঘর থেকে বের হয়ে উঠানে আসলে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে কলেজ ছাত্রী রক্ষা পান। পরে সোমবার থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর বিকেলে পুলিশ শাওনকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গারো কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম. ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক দল নেই। অপরাধ করে থাকলে জরুরী এর বিচার হওয়া দরকার।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেফতার করা হয়েছে। আইন সবার জন্য সমান। কারো বিরুদ্ধে অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পুলিশের কর্তব্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com