মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ধসে পড়েছে রাবির নির্মাণাধীন হলের একাংশ: হাসপাতালে ৬ নিখোঁজ ৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ৫/৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রমিকদের ভাষ্যমতে, এখনো ২/৩ জন শ্রমিক নিখোঁজ আছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোনের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্খিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রæত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ চলছে, পরে আমরা বিস্তারিত জানাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com