মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

ধুনট আসন্ন ঈদউলআযহা উপলক্ষে ৪০হাজার গবাদিপশু প্রস্তুত 

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার , ধুনট বগুড়া :

আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে বগুড়ার ধুনটে কোরবানীর জন্য প্রায় ৪০ হাজার গবাদিপশু প্রস্তুত রেখেছে অন্তত ৪ হাজার খামারি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা জুড়ে ৩হাজার ৯শত ৯৭ জন খামারি কোরবানীর ঈদ বাজারে বিক্রির জন্য প্রস্তুত রেখেছে। যার মধ্য ষাঁড় ১৪ হাজার ৬শ ৭২টি, বলদ ৩ হাজার ৩শ ৯২ টি, গাভী ৪হাজার ৯শ ১২টি, মহিষ ৬৯টি, ছাগল রয়েছে ১০ হাজার ৬শ ৯০টি এবং ভেড়া ১হাজার ৬শ ৯৭টি। সব মিলিয়ে মোট খামারিদের ৩৫ হাজার ৪শ ৩২টি গবাদিপশু এবারের ঈদে বিক্রয় উপযোগি।

উপজেলা জুড়ে সাপ্তাহিক বার হিসেবে হাতেগনা ৫ থেকে ৬টি গবাদিপশুর হাট বসে থাকে। কোরবানীর জন্য প্রস্তুত উপজেলার গবাদিপশু গুলোর পাশাপাশি বাহির এলাকা থেকেও বাজারে আসতে শুরু করে। এতে এবারের ঈদে চাহিদা পুরনে পর্যাপ্ত পশুর আমদানি থাকতে পারে বলে মনে করছেন বিভিন্ন বাজারের ইজারাদারগন। উপজেলার গবাদিপশু খামারিদের অনেকেই যেমন অন্য এলাকাতে পশু বিক্রি করতে যাবে তেমনি অন্য এলাকা থেকেও এই উপজেলায় পশু বিক্রি করতে আসবে। সব মিলিয়ে গড়ে পশুর চাহিদা অনুযায়ী ঘাটতি পুরনে সমস্যা হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন অনেকে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী জানান, ঈদ কে সামনে রেখে খামার জড়িপে অন্তত ৩০ হাজারেরও উপরে গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রাম মহল্লার গৃহস্থলী গবাদিপশু অনেক বিক্রি হবে। সব মিলিয়ে উপজেলা জুড়ে চাহিদা পুরনে সক্ষম হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com