বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধুনট চরাঞ্চল সুবিধাবঞ্চিত খামারিরা পেলো দশটি বকনা গরু

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলা, ধুনট ভান্ডার বাড়ি ইউনিয়নের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিদের মাঝে ১০ টি বকনা গরু বিতরণ করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়িত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এ জি এম বাদশাহ্।
প্রাণীসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, মাইদুল ইসলাম রনি, অধ্যাপক সিরাজুল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম,মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com