বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ধুনট সোহেল রানা নামে যুবকের আত্নহত্যা

Reading Time: < 1 minute

মোঃহেলাল উদ্দিন সরকার,বগুড়া
বগুড়ার ধুনটে সোহেল রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের নওদা ব্রহ্মগাছা এলাকার সন্তোষ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বিয়ে করে সোহেল রানা। তাদের দাম্পত্য জীবনে একটি কণ্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবন চলাকালে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার দিন রাত প্রায় সাড়ে ৮টার দিকে গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে সোহেল রানা। ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com