শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁর মান্দায় বজ্রপাতে নিহত ২ আহত ২

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ:
নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৩৫) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষক নিহত হয়েছে। এসময় কছিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৪০) এবং ফরহাদ হেসেনের ছেলে আসলাম (৪৫) নামে আরও দুইজন কৃষক আহত হয় বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে, নিহত জমসেদ আলী নারায়নপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড়ের পাশে জয় ফিলিং ষ্টেশন সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশে কালো মেঘ দেখে আশ্রয় নেওয়ার জন্য তাঁরা চৌদ্দমাইল মোড়ে যাচ্ছিলেন। কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যায়। আহত তৌহিদুল ইসলাম এবং আসলামকে উদ্ধার করে সাবাইহাট তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে বজ্রপাতে নিহতর সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি নিহত জমসেদ ও জেহের আলীর পরিবারকে সমবেদনা জ্ঞাপন সহ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com