বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর মান্দার পূর্ব শত্রু তার জেরে ২০০ টি কলাগাছ কর্তন ছাগলকে কুপিয়ে জখম

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ২০০ টি কলাগাছ কর্তন ও ছাগলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জমির ও ছাগলের মালিক মৃত মহির উদ্দীন সরদার ছেলে আতোয়ার রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গনেশপুর গ্রামের সরদারপাড়ার মৃত মহির সরদারের ছেলে মমতাজ সরদার (৫৫), মমতাজ সরদারের ছেলে ফিরোজ হোসেন (৩২), জহির সরদারের ছেলে আলাউদ্দীন সরদার (৪৮), আলাউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩০), গত ২৮ জুন মঙ্গলবার দুপুর অনুমান ১ টার সময় আতোয়ার রহমানের ছাগল মমতাজ সরদারের
পটল ক্ষেতে গেলে ছাগলকে হাসুয়া দিয়ে
কোপ দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আতোয়ার বিষয়টি মমতাজ কে বলতে গেলে মমতাজসহ সকলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার ক্ষতি সাধনের হুমকী প্রদান করে। এমতাবস্থা ২৯ জুন সকালে অনুমান ১০ টার সময় মমতাজ তার দল বলসহ হাতে বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া, দা ইত্যাদি নিয়া আতোয়ার রহমানের সম্পত্তিতে অনধীকার প্রবেশ করে ২০০ টি কলাগাছ কাটে অনুমান ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আতোয়ার কলাগাছ কাটতে বাধা প্রদান করলে তাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। আতোয়ারের ডাক চিৎকারে আশে পাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে
স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এবিষয়ে আতোয়ার যদি মামলা করে তাহলে তাকে হত্যা করিয়া লাশ হুম করবে বলে মমতাজ গন হুমকি প্রদান করে।
এ বিষয়ে ফিরোজ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ঢাকায় থাকা সুবোধে তারা আমাদের জমি দখল করে এবং সেখানে গাছ লাগায়। এখন আমরা এলাকায় এসেছি আমাদের জমি চাষাবাদ এর জন্য আমরা কলার গাছ কেটেছি তবে ছাগলকে জখম করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com