মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ:
নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। রোববার সকাল ১১টার দিকে লস্করপুরের বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক ভাবে তারা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান পরিবারের বরাত দিয়ে বলেন, নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com