শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নওগাঁয় বাগানে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ

Reading Time: < 1 minute

মোঃহাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মান্দায় ইউক্যালিপটাস (গাছ) বাগান থেকে এক তরুণ ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর গ্রামের ওই বাগানে মরদেহ দুটি পাওয়া যায়।এরা হলেন, তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) এবং একই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)। আরিফ ডিগ্রি এবং জনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।স্থানীয়রা বলছেন, আরিফ ও জনির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের কোনো এক সময় দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা বিয়ে করার জন্য কাউকে না জানিয়ে রাতে বেরিয়ে পড়েন। পরে কোনো কারণে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে ইউক্যালিপ্টাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখে থানায় খবর দেয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ‘পরিবার থেকে হয়তো তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়া হয়নি। এ কারণে তারা আত্মহত্যা করেছে।’তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ। সার্বিক বিষয় তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com