বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাংবাদিককে লাঞ্ছিত

Reading Time: < 1 minute

হুমায়ূন আহমেদ,  নওগাঁ:

নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেল আনুমানিক পাঁচটার সময় দৈনিক আজকের প্রভাত ও দেশ আজকাল প্রত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সুজন রানা হঠাৎ বুকে ব্যথা ও বোমি শুরু করলে তাঁকে মুভি বাংলা টিভি ও দৈনিক চিত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ইমারজেন্সিতে টিকেট কেটে মো. সুজন রানাকে দেখতে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার (ডাক্তার) লুমা রোগীকে তার রুমে থাকা সব রোগী বের করে দিয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ নবেল হোসেনের দেওয়া উপহার রুমে লাগানোর পর্দার বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকে। একপর্যায়ে কর্তব্যরত ডাক্তার লুমা রুগী দেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা চড়াও হয়ে ওঠে। এবং রাগান্বিত কন্ঠে বলতে থাকে ওষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে আসবে এবং ডাক্তার ভিজিট করতে পারবে তাদের কোন নিদিষ্ট সময়ের প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আপনার এতে সমস্যা কি, আপনি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকছেন, আপনি ভিডিও কেন করছেন, কার অনুমতি নিয়ে ভিডিও করছেন। একপর্যায়ে ডাক্তারের অনুমতিতে, ডাক্তার রুমে থাকা ঔষধ কোম্পানির লোক নবেল হোসেন ও হাসপাতালের ট্রলি ম্যান জাহিদ এসে অকথ্য ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করা মোবাইল কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি ও মারধর করে বের করে দেয়। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ হাসান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ছুটির দিন আমি বাসায় আছি এই বিষয়ে আমি জেনেছি আগামীকাল আসেন বিষয়টি দেখব। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com